3:24 pm, Monday, 24 August 2026

দুপচাঁচিয়ায় বাবার বিরুদ্ধে মেয়ের ধর্ষণের মামলা, গ্রামবাসীর ভিন্ন দাবি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পাল্লাপাড়া গ্রামে নিজের বাবার বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা দায়ের করেছেন নাজমিন আক্তার নামের এক নারী।

মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার না করার অভিযোগ তুলে দুপচাঁচিয়া থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনামুলের বিরুদ্ধে জেলায় সংবাদ সম্মেলনও করেছেন তিনি। তবে সরেজমিনে পাল্লাপাড়া গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী এবং স্থানীয় কোরআন সুন্নাহ সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বশীলদের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে ভিন্ন চিত্র।

স্থানীয়দের দাবি, সম্প্রতি নাজমিন আক্তারের স্বামী রাব্বি ওই মাদ্রাসা থেকে সিসি ক্যামেরা, রাউটার ও গ্যাসের সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে (মামলা নং-২৬, ধারা-৩৮০/৪১১ পেনাল কোড, তারিখ: ২৯ জুলাই)। গ্রামবাসীর অভিযোগ, বাদী নাজমীন আক্তার ওই মাদ্রাসার একজন প্রতিষ্ঠাতা সদস্য।

স্বামী চুরির অপরাধে গ্রেপ্তার হওয়ায় সেই ঘটনা ঢাকতে ও প্রতিশোধ নিতেই বাবার বিরুদ্ধে আদালতে এ ধর্ষণের মামলা দায়ের করেছেন। একই সাথে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ওসি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। মূলত পারিবারিক বিরোধ ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করতেই এই নাটক সাজানো হয়েছে বলে এলাকাবাসীর ধারণ।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, চুরির ঘটনায় জড়িত নাজমীনের স্বামীকে স্থানীয়দের সহায়তায় আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। ওসির দাবি, সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে আনা অবহেলার অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী নিরপেক্ষ তদন্ত পরিচালনা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি: সাতক্ষীরার মেরিন ইঞ্জিনিয়ার মামুন নিখোঁজ

দুপচাঁচিয়ায় বাবার বিরুদ্ধে মেয়ের ধর্ষণের মামলা, গ্রামবাসীর ভিন্ন দাবি

Update Time : 01:17:24 pm, Monday, 24 August 2026