9:21 pm, Monday, 24 August 2026

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর মুস্তারীন আদ্রিতা নামে পাঁচ বছরের এক শিশুর অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে শিশুটিকে ‘মিউ মিউ’ শব্দ করতে শোনা যায়।

এ নিয়ে এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে। তবে চিকিৎসক বলছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি। ভয় বা মানসিক চাপ থেকেও এমন আচরণ হতে পারে। বিষয়টি গণমাধ্যমকে জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন। জানা গেছে, মুস্তারীন আদ্রিতা ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে।

বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো শব্দ করতে এবং অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়।

এরপর থেকেই ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়। স্থানীয়রা জানান, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। একপর্যায়ে বিড়ালটি মুস্তারীন আদ্রিতাকে আঁচড় দেয়। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি। ডা. ইকবাল হোসেন বলেন, বিড়ালের আঁচড়ের পর শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল।

তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তবে শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি। শিশুটির অস্বাভাবিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিউ মিউ’ শব্দ করা বা অস্বাভাবিক আচরণ জলাতঙ্কের কারণে হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয় বা মানসিক চাপের কারণেও শিশুর এমন আচরণ হতে পারে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রংপুরে একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা, মুখ পচনের কারণ ব্যাখ্যা করলেন চিকিৎসক

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক

Update Time : 07:07:19 pm, Monday, 24 August 2026