12:24 am, Wednesday, 26 August 2026

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার দুপচাঁচিয়ায় ১৫০ গ্রাম গাঁজাসহ এক নারী ও তার স্বামীকে এবং পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে দুপচাঁচিয়া পৌরসভার ধাপ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজাসহ তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার দম্পতি হলেন বগুড়া সদর থানার চারমাথা নূরানী মোড় এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আলামিন (২২) ও তাঁর স্ত্রী আম্বিয়া বেগম (১৯)। এ ঘটনায় আলামিন ও আম্বিয়া বেগমের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অন্যদিকে, পৃথক অভিযানে জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তালোড়া ইউনিয়নের কইলগ্রাম এলাকার মৃত মোজাফফর প্রামাণিকের ছেলে। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিন আসামিকে সোমবার বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আইভরি কোস্টে দুর্ঘটনায় নিহত ৬ শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী পালিত

বগুড়ার দুপচাঁচিয়ায় নারী মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

Update Time : 08:19:31 pm, Monday, 24 August 2026