দেশে গত আগস্ট মাসে সামগ্রিক অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে না বাড়লেও অপরাধ সংঘটনের ধরন ও নিষ্ঠুরতায় চরম অবনতি ঘটেছে। বিশেষ করে নারী ও শিশু হত্যা, দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার মতো নৃশংস ঘটনা আগের মাসের তুলনায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) আগস্ট মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।












