11:20 am, Wednesday, 2 September 2026

চানখাঁরপুল ও বকশীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর চানখাঁরপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় ফুটপাত দখলমুক্তকরণ, মশক নিধন, বর্জ্য অপসারণ ও ট্রেড লাইসেন্স যাচাইয়ে সমন্বিত অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মঙ্গলবার সকালে প্রশাসক আবদুস সালামের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। এ সময় ডিএসসিসি প্রশাসক বলেন, ‘প্রথমে সংশ্লিষ্টদের সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ’ দখলদার ও ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, ‘পুরো সড়ক পরিষ্কার রাখতে হবে। ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে। যাদের দোকানের ট্রেড লাইসেন্স নেই বা নবায়নের প্রয়োজন, তাদের দ্রুত তা করতে হবে। ’ অভিযানে ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভিসাইড প্রয়োগ করা হয়। এ ছাড়া সড়ক ও আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। এ সময় যত্রতত্র বর্জ্য না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানায় ডিএসসিসি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মব সংস্কৃতি কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চানখাঁরপুল ও বকশীবাজারে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

Update Time : 07:46:52 am, Wednesday, 2 September 2026