ক্লিওপেট্রা কীভাবে মারা গিয়েছিলেন? দুই হাজার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই প্রশ্নের নিশ্চিত উত্তর নেই। সবচেয়ে প্রচলিত গল্প হলো, মিসরের রানি ক্লিওপেট্রা সপ্তম অক্টাভিয়ানের হাতে বন্দি হয়ে রোমে যাওয়ার বদলে নিজের সমাধিতে গিয়ে বিষধর সাপের কামড়ে আত্মহত্যা করেছিলেন।
গল্পটি শুনতে বিশ্বাসযোগ্য মনে হলেও ইতিহাসের এই বহুল প্রচলিত কাহিনির পক্ষে প্রত্যক্ষ প্রমাণ খুবই সীমিত।













