নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ত্রিশূলী নদীর পানি হাইড্রোপাওয়ার প্রকল্পের টানেলে ঢুকে পড়ার সেই ভয়াবহ মুহূর্তের বর্ণনা দিয়েছেন বেঁচে যাওয়া শ্রমিকেরা। গত সপ্তাহে ভয়াবহ বন্যায় দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক প্রাণহানি ঘটে।
হাইড্রোপাওয়ার প্রকল্পের টানেলের কংক্রিটের আস্তরণ তৈরির কাজ করছিলেন পেম্বা দুনদু তামাং ও তার প্রায় ৩০ সহকর্মী। তামাং জানান, হঠাৎ প্রবল বেগে বাতাস টানেলের দিকে ধেয়ে আসে।






