11:40 am, Saturday, 5 September 2026

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকার ভারতীয় চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার বিকেলে এক প্রেস নোটের মাধ্যমে জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন ও বেনাপোল আইসিপি (চেকপোস্ট) বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩৮ পিস ভারতীয় শাড়ি, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, সাড়ে ৪ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট ও ৪২৭টি কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত মালামালের মূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা। এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিদ্যুৎ সংকটে নীলফামারীর সৈয়দপুরে শত শত কারখানা বন্ধ

যশোর সীমান্তে ১৫ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

Update Time : 03:18:50 am, Saturday, 5 September 2026