5:27 am, Tuesday, 10 November 2026

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ডাব বিক্রেতার কর্মীকে কুপিয়ে জখম, মামলা করায় প্রাণনাশের হুমকি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডাব বেচা-কেনায় কথা কাটাকাটির এক পর্যায়ে লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ডাব ব্যাবসায়ীর এক কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় মামলা দায়েরের পর সন্ত্রাসীরা বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বাদি প্রতিবন্ধধী রাকিবুল হাসান এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। রাকিব সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মকরধ্বজ গ্রামের আবুল কাশেমের ছেলে। রাকিবুল হাসানের অভিযোগ, আরমান নামক তার কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসী মাহফুজকে মামলার আসামি করায় সে বিভিন্ন মাধ্যমে তাকে হুমকি দিচ্ছে।

রাকিব জানান, তিনি দীর্ঘদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ডাব সংগ্রহ করে পাইকারী বিক্রি করেন৷ আরমান তার কর্মচারী। অভিযুক্ত আরিফ হোসেনের কাছ থেকে পূর্ব থেকে সে ডাব ক্রয় করে আসছে। ব্যবসায়ীক লেনদেন থাকায় তিনি আরিফের কাছ থেকে এক হাজার টাকা পাওনা ছিলেন। গত ১৫ সেপ্টেম্বর সকালে আরমান ডাব কিনতে আরিফের বাড়িতে যান। আরিফ ডাব বিক্রি করতে অপারগতা প্রকাশ করেন।

এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে আরিফ একটি ধারালো দা দিয়ে আরমানকে উপর্যুপুরি আঘাত করেন। এতে আরমান গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। তার অবস্থা গুরুত্বর হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিতসার জন্য তাকে ঢাকার হাসপাতালে পাঠানো হয়। সংবাদ সম্মেকনে রাকিব বলেন, আসামি আরিফ ও মাহফুজ একই এলাকার।

আরমানের উপর হামলাটি মাহফুজের ইন্ধনেই হয়েছে। কারণ বিগত সময়ে মাহফুজ আমার কাছে ২০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সে আমার উপর ক্ষিপ্ত ছিল এবং আমাকে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয়। এ কারণেই আমার কর্মচারীর উপর হামলা হয়েছে। হামলার ঘটনায় আমি মামলা করায় মাহফুজ বিভিন্ন মাধ্যমে আমার ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে।

আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছি। মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের গৌরিনগরে তার কর্মী আরমান হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিরা হলেন- গৌরিনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আরিফ হোসেন (৩৮) ও মোশারফ ভূঁইয়ার ছেলে মো. মাহফুজ (২২)। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন বলেন, মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে।

বাকী আসামির বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফেরাতে কাজ করছে দুদক

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী ডাব বিক্রেতার কর্মীকে কুপিয়ে জখম, মামলা করায় প্রাণনাশের হুমকি

Update Time : 12:26:36 am, Friday, 18 September 2026