10:03 am, Sunday, 4 October 2026

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য রপ্তানি বেড়েছে ছয় শতাংশের বেশি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থের অঙ্কে জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে রপ্তানি হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি। তৈরি পোশাকের পাশাপাশি চামড়া, পাট, প্রকৌশল পণ্য ও ওষুধ রপ্তানিতেও বেড়েছে আয়।

উল্লেখ্য, আগের অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে দেশের পণ্য রপ্তানি হয়েছিল ১২ দশমিক ৩১ বিলিয়ন ডলার। সে হিসেবে এ বছর প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ।

অর্থবছরের প্রথম তিন মাসে তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১০ শতাংশ। এছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ১৪ দশমিক ৭৪ শতাংশ, পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে ৩১ দশমিক ৫৫ শতাংশ, এবং প্রকৌশল পণ্য রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৫১ শতাংশ।

তবে রপ্তানি প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে ওষুধ শিল্প। এ খাতে রপ্তানি বেড়েছে ৪০ দশমিক ৩৯ শতাংশ। তবে কৃষিপণ্য, মাছ ও চিংড়িসহ কিছু পণ্য রপ্তানিতে আয় আগের তুলনায় কমেছে। আর এ সময়ে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ থেকে শুরু হচ্ছে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য রপ্তানি বেড়েছে ছয় শতাংশের বেশি

Update Time : 06:58:51 am, Saturday, 3 October 2026