8:55 am, Thursday, 1 October 2026

সাউথইস্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান টেলিক্যাশ লিমিটেডের বাণিজ্যিক যাত্রা শুরু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং ক্যাশলেস বা নগদবিহীন ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘টেলিক্যাশ লিমিটেড’।

সাউথইস্ট ব্যাংক পিএলসির অঙ্গপ্রতিষ্ঠান টেলিক্যাশ লিমিটেড গত ২৪ সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন লাভ করে। এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর ঢাকার সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি এমএ কাশেম।

বিশেষ অতিথি ছিলেন টেলিক্যাশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান এবং টেলিক্যাশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এমএ কাশেম বলেন, বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার ও ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে টেলিক্যাশ লিমিটেডের যাত্রা শুরু একটি যুগান্তকারী পদক্ষেপ। মূল ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংক টেলিক্যাশকে প্রয়োজনীয় কৌশলগত সহায়তা ও নির্দেশনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে তারা সাধারণ মানুষের কাছে নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সমাধান পৌঁছে দিতে পারে।

টেলিক্যাশ লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, টেলিক্যাশের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ দেশের ডিজিটাল আর্থিক সেবার প্রসারে আমাদের অঙ্গীকারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সাউথইস্ট ব্যাংকের অভিজ্ঞতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে আমরা একটি নিরাপদ, নির্ভরযোগ্য এবং গ্রাহককেন্দ্রিক এমএফএস প্ল্যাটফর্ম তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে টেলিক্যাশ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম মনিরুল ইসলাম প্রতিষ্ঠানের ব্যাবসায়িক কৌশল ও লক্ষ্য তুলে ধরে বলেন, টেলিক্যাশ কেবল বাজারে আরেকটি এমএফএস ব্র‍্যান্ড হিসেবে নয়; বরং প্রযুক্তিগত উৎকর্ষ, ঝুঁকি-সচেতন পরিচালন এবং সুশাসনের সমন্বয়ে একটি আস্থাশীল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে কাজে লাগিয়ে একটি শক্তিশালী ডিজিটাল ফিন্যান্সিয়াল ইকোসিস্টেম গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, সাউথইস্ট ব্যাংক পিএলসি, ব্যাবসায়িক সহযোগী ও সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডিজিটাল ও ক্যাশলেস বাংলাদেশ নির্মাণের নতুন অঙ্গীকারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিজ্ঞপ্তি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান

সাউথইস্ট ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান টেলিক্যাশ লিমিটেডের বাণিজ্যিক যাত্রা শুরু

Update Time : 07:56:39 am, Thursday, 1 October 2026