11:26 am, Saturday, 3 October 2026

হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন বিমানমন্ত্রী, যাত্রীসেবার মান বাড়ানোর তাগিদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন। এ সময় তিনি যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা প্রদান করেন।

এ ছাড়া দ্রুত ট্রলির সংখ্যা বৃদ্ধির জন্য নির্দেশনা দেন। শুক্রবার (২ অক্টোবর) রাতে হঠাৎ বিমানবন্দর পরিদর্শন করে এই নির্দেশনা দেন মন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি যাত্রীদের কাছে বিমান থেকে নামার পর লাগেজ গ্রহণে কত সময় লাগছে এবং লাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানতে চান। যাত্রীরা মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক হারালে বাংলাদেশ, ১০২ রানে অলআউট

হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন বিমানমন্ত্রী, যাত্রীসেবার মান বাড়ানোর তাগিদ

Update Time : 09:34:35 am, Saturday, 3 October 2026