12:45 pm, Saturday, 3 October 2026

বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর বক্তব্যে বাংলাদেশের অবস্থান, বিশ্বব্যবস্থার পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পাবে। এ সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন। ৩ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। তিন দিনের সংলাপে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির বিকাশ, গণতন্ত্র ও সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা ও বাণিজ্যের সম্ভাবনাও আলোচনায় স্থান পাবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

অবহেলিত গ্রামে জামদানির জাদু, স্বপ্ন বুনছে বাতানিয়াপাড়া

বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : 11:05:32 am, Saturday, 3 October 2026