আজ সোমবার (৫ অক্টোবর) দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে পাঁচটি বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
তবে দেশের বেশিরভাগ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের আশঙ্কা নেই। অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, ৪ থেকে ৭ অক্টোবরের মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। এর প্রভাবে ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।





















