10:31 am, Friday, 9 October 2026

রাজধানীতে সড়ক বিভাজকে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর রমনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা হয়।

গুরুতর আহত অবস্থায় চালক সানোয়ার হোসেনকে (৫০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পকেট থেকে কিছু টাকা এবং ড্রাইভিং লাইসেন্স দেখে জানা যায়, তার নাম সানোয়ার হোসেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে মালঞ্চ গ্রামে। তবে তিনি ঢাকার কোথায় থাকতেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

পথচারী সিএনজিচালক তৌহিদ মিয়া বলেন, ‘আমি নিজেও একজন সিএনজিচালক। আমি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় মিন্টু রোডের ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশে ভিড় দেখে এগিয়ে দেখি এই সিএনজিচালক গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। আমি লোকমুখে জানতে পারি, নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে চালক মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তাকে ধরছিল না। একটি অ্যাম্বুলেন্স দাঁড়ালেও গার্ডিয়ান নেই বলে তাকে নিতে চায়নি। পরবর্তীতে আমি নিজের সিএনজিতে করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।’

তৌহিদ মিয়া আরও বলেন, ‘ওই সিএনজিতে আরও দুয়েকজন যাত্রী ছিল বলে আমি জানতে পেরেছি। তবে তারা গুরুতর আহত না হওয়ায় তাদেরকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছে।’

এই চালক বলেন, ‘নিহত চালক মাথার এবং ডান পাশের ঘাড়ে প্রচন্ড আঘাত পান। তার গলার ডান পাশ দিয়ে প্রচন্ড রক্ত বের হচ্ছিল। এই রক্তক্ষরণের কারণেই তিনি মারা যান বলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আমকে জানিয়েছেন।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে সিএনজি চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ছয় মাসে চার লাখেরও বেশি কর্মী বিদেশে পাঠিয়েছে বাংলাদেশ

রাজধানীতে সড়ক বিভাজকে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

Update Time : 08:57:48 am, Friday, 9 October 2026