9:48 pm, Friday, 6 November 2026

পদ্মা অয়েল পিএলসির লভ্যাংশ ঘোষণা

পদ্মা অয়েল পিএলসির লভ্যাংশ ঘোষণা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল পিএলসি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬৯ টাকা ৪৭ পয়সা । আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ৫৭ টাকা ৩০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২৮ টাকা ৩৩ পয়সা। পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচ্লক মফিজুর রহমান রূপালী বাংলাদেশকে বলেন,যে সব খাতে কোম্পানীর অপচয়/ক্ষতি হচ্ছে,সে সব খাতকে কঠোর নজরদারীতে রাখা হয়েছে,পাশাপাশি লভাংশ ঠিক রেখে বিক্রয় বাড়াতে সচেষ্ট ছিলাম। ফলে অপারেশনাল খাতে লাভ বেড়েছে।

স্বাভাবিকভাবে ব্যয় কমে এসেছে। তিনি বলেন, এ ধারা অব্যাহত রাখতে আমি ও আমার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ইনশাআল্লাহ আগামীতে আরো সচেষ্ট থাকব। উল্লেখ্য, আগামী ১ জানুয়ারি, সকাল ১০ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

পদ্মা অয়েল পিএলসির লভ্যাংশ ঘোষণা

Update Time : 07:16:27 pm, Friday, 6 November 2026