3:36 pm, Saturday, 7 November 2026

শহীদ জিয়ার আদর্শে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি: ভূমিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। পতাকা উত্তোলন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি সবসময় এ দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন।

দেশকে হানাদারমুক্ত করতেও নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর দেখানো পথ অনুসরণ করেই বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ’ তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এরশাদ কিংবা আইয়ুব খানের মতো রাষ্ট্রক্ষমতায় আসেননি। দেশের জন্য তিনি অতীতে অনেক পরীক্ষার মুখোমুখি হয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ অবদান রেখেছেন।

জিয়াউর রহমানকে সামনে রেখেই দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল। ’ সমাবেশ শেষে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গ্রাম পুলিশের বেতন বাড়লো ৩ হাজার টাকা, সঙ্গে যুক্ত হচ্ছে মোবাইল ভাতাও

শহীদ জিয়ার আদর্শে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বিএনপি: ভূমিমন্ত্রী

Update Time : 02:48:08 pm, Saturday, 7 November 2026