1:28 pm, Sunday, 8 November 2026

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে ক্ষমা চাইতে চিত্রনায়িকা পরীমনিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে সব রকম অশ্লীলতা থেকে বিরত থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠানো হয়।

এই নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে পরীমনিকে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি প্রদান, অশ্লীল অভিনয়, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য—যা চলচ্চিত্র, ভিডিওচিত্র, অডিওভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই—এসব থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়াও নোটিশে আগামী ৭ দিনের মধ্যে শোকজ নোটিশ প্রদানপূর্বক পরীমনির বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন নিয়ে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

তিন দিনের সফরে ঢাকায় আসছেন এডিনবার্গের ডাচেস সোফি হেলেন

জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে পরীমনিকে আইনি নোটিশ

Update Time : 12:37:27 pm, Sunday, 8 November 2026