2:26 am, Monday, 9 November 2026

পলাতক আসামির দেশে ফেরায় কোনো বাধা নেই: সেতুমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পলাতক আসামি দেশে ফিরতে চাইলে বাধা দেওয়ার কেউ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পলাতক আসামিদের দেশেই থাকা উচিত ছিল। দেশে থেকেই তারা বিচারের মুখোমুখি হতে পারতেন।

রোববার (৮ নভেম্বর) মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডেরবাজার এলাকায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছেন, যারা পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি, তারা দেশে ফিরে আসুন—এটাই আইন চায়। তাদের বিরুদ্ধে যেসব সাজা রয়েছে, দেশে ফিরে সেগুলোর মুখোমুখি হওয়ার সক্ষমতা ও সুযোগ রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। ওই সরকারের ১৭ বছরের অপকর্ম, দুঃশাসন, গণহত্যা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। এসব কারণে তাদের বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ইতিমধ্যে অনেক মামলার রায়ও হয়েছে। গণআন্দোলন ও গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের বিরুদ্ধে এবং তাদের দল ও নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগের কিছু এখনো আদালতে বিচারাধীন, আবার কিছু মামলায় রায় হয়েছে।

তারা কেউই আইনের ঊর্ধ্বে নন। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামো নতুন করে সাজিয়ে উন্নয়ন করতে চায়। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সড়কগুলো ১৮ ফুট প্রশস্ত করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

এর আগে টঙ্গিবাড়ী উপজেলার কুন্ডেরবাজার এলাকায় বহুল প্রতীক্ষিত ১৫১ মিটার দৈর্ঘ্যের কুন্ডেরবাজার সেতুর পাইলিং ও নির্মাণকাজের উদ্বোধন করেন সেতুমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। স্থানীয়রা জানান, সেতুটি নির্মিত হলে সিরাজদিখান ও টঙ্গিবাড়ী উপজেলার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কমবে।

পাশাপাশি টঙ্গিবাড়ী, লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলাসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা সদরের সঙ্গে এ অঞ্চলের যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে। সেতুটি চালু হলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, জরুরি চিকিৎসাসেবা গ্রহণ এবং শিক্ষা ও অন্যান্য নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রেও স্থানীয়রা উপকৃত হবেন।

একই সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়নের ফলে আর্থসামাজিক অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

জিডিপির গরমিল খতিয়ে দেখতে ফরেনসিক অডিটের উদ্যোগ

পলাতক আসামির দেশে ফেরায় কোনো বাধা নেই: সেতুমন্ত্রী

Update Time : 02:05:36 am, Monday, 9 November 2026