হামে ১ হাজার ২৮৪ শিশুর মৃত্যুর দায় নিজের ঘাড়েই নিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ দায়ে ফাঁসির দণ্ড মেনে নিতেও আপত্তি নেই তাঁর।
আজ সোমবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এমন মন্তব্য করেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, হামে শিশু মৃত্যুর জন্য তিনি কাউকে দোষারোপ করতে চান না। দায় তাঁর নিজেরই।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দায়ী আমি। আমাকে ফাঁসি দেন, আমি পারি নাই। এর বাইরে আমি কাউকে দোষ দেব না। এটা আমার ব্যর্থতা। আমি চেষ্টা করছি। আমার সরকারেরও দোষ নয়, এটা আমার ব্যর্থতা। আমি চেষ্টা করে যাচ্ছি।’




















