9:34 am, Saturday, 28 November 2026

জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া সোমবার জানিয়েছে, তারা জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল করেছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এ খবরে এনভিডিয়ার শেয়ারের দাম দ্রুত বেড়ে যায়। প্রাক্‌–বাজার (প্রিমার্কেট) লেনদেনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ২৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

মাত্র কয়েক দিন আগেও হুয়াংয়ের ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দিয়েছিল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। তবে আগের সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এসে তাঁকে ফেরানোর সিদ্ধান্ত নিল পর্ষদ।

হুয়াং এনভিডিয়াকে একটি সাধারণ ভিডিও-গেম চিপ নির্মাতা প্রতিষ্ঠান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসেসরের শীর্ষস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছেন। এ যাত্রায় চিপ তৈরির ভবিষ্যৎ পরিকল্পনা, গ্রাহকদের সঙ্গে চুক্তি এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক রক্ষায় তিনি মূল ভূমিকা পালন করেছেন।

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার পর ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন হুয়াং। যাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তাঁদের মধ্যে এক ব্যবসায়ী নারীও রয়েছেন, যাঁকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করে মার্কিন কর্তৃপক্ষ। তবে বেইজিং এ অভিযোগ অস্বীকার করেছে।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, তারা হুয়াংয়ের স্পষ্টবাদিতা ও নেতৃত্বের সক্ষমতায় সন্তুষ্ট। জ্যেষ্ঠ মার্কিন সরকারি কর্মকর্তাদের কাছ থেকে মতামত পাওয়ার পর তাঁর ফিরে আসার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছে না বলেও জানিয়েছে পর্ষদ।

বিতর্কের সূত্রপাত ও ভূরাজনৈতিক প্রেক্ষাপট

গত অক্টোবরের শেষ দিকে নিউইয়র্ক টাইমস প্রথম সিঙ্গাপুরভিত্তিক ডেটাসেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশ করে। মার্কিন কর্মকর্তাদের সন্দেহ, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় অ্যালিসকে তথ্য সংগ্রহের কাজে নিয়োগ দিয়েছিল, যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ এখনো প্রমাণিত নয়।

পরবর্তী সময়ে এনভিডিয়ার আরও দুই নারী কর্মকর্তার সঙ্গেও তাঁর সম্পর্কের অভিযোগ সামনে আসে। ৯ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করলে ৬৩ বছর বয়সী সহপ্রতিষ্ঠাতা হুয়াং অ্যালিসের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে প্রেসিডেন্ট, সিইও ও পর্ষদের সদস্যপদ থেকে পদত্যাগ করেন।

হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) কোলেট ক্রেস অন্তর্বর্তী সিইওর দায়িত্ব নেন এবং স্থায়ী সিইও খুঁজতে নিয়োগ প্রতিষ্ঠান হেইড্রিক অ্যান্ড স্ট্রাগলসকে দায়িত্ব দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ-পরবর্তী এক সম্মেলনে পর্ষদের চেয়ারম্যান বলেছিলেন, হুয়াংকে সিইও পদে ফেরানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে না।

বিতর্কের জেরে এনভিডিয়ার শেয়ারের দরপতনে হুয়াংয়ের ব্যক্তিগত সম্পদেও বড় ধস নামে। ফোর্বস সাময়িকীর ২১ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়, ৯ নভেম্বর থেকে গত শুক্রবার পর্যন্ত তাঁর সম্পদ ৪৭ দশমিক ৯ বিলিয়ন ডলার বা সাড়ে ২৯ শতাংশ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ কোটি টাকা) কমে ১১০ দশমিক ১ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

এতে ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকায় তিনি ১৭তম অবস্থানে নেমে যান। অবশ্য এই অস্থিরতার মধ্যেও এনভিডিয়ার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল ছিল বেশ শক্তিশালী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ২ দশমিক ৬৮ ডলারে এবং কেবল ডেটাসেন্টার ব্যবসা থেকেই আয় হয় ১০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

হুয়াংয়ের পদত্যাগ ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনাও দেখা দিয়েছিল। চীনে উন্নত চিপ বিক্রির নিষেধাজ্ঞার বিরুদ্ধে বছরের পর বছর ধরে তদবির করে আসছিলেন হুয়াং। এমনকি রিপাবলিকান ও ডেমোক্রেটিক—উভয় পার্টির আপত্তি সত্ত্বেও গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে এনভিডিয়ার ‘এইচ২০০’ চিপ রপ্তানির অনুমোদন দিয়েছিলেন।

হুয়াংয়ের পদত্যাগের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও অনুমাননির্ভর’ আখ্যা দিয়ে তা প্রযুক্তির ওপর অবরোধ আরোপের কাজে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে মেগাস্পিডও এক বিবৃতিতে জানায়, তারা মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইনের বাধ্যবাধকতাগুলো গুরুত্বের সঙ্গে নেয় এবং মার্কিন সরকারের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তার কোনো ঝুঁকি দেখতে পাচ্ছে না।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আমেরিকা যেভাবে রাশিয়ার সঙ্গে সমঝোতার কথা ভাবছে

জেনসেন হুয়াংকে আবার সিইও পদে ফিরিয়ে আনল এনভিডিয়া

Update Time : 08:00:57 am, Saturday, 28 November 2026