10:35 am, Tuesday, 19 May 2026

ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসব এবার যেন মধ্যপথেই ছুঁয়ে ফেলেছে নতুন উচ্চতা। ১২ দিনের এই উৎসবের প্রথম ছয় দিন শেষ হতেই আয়োজকদের অফিশিয়াল প্রতিবেদনে উঠে এসেছে রেকর্ড ভাঙার খবর। দর্শক উপস্থিতি, টিকিট বিক্রি থেকে শুরু করে বিশ্বব্যাপী আগ্রহ—সব সূচকেই গত বছরের তুলনায় এগিয়ে রয়েছে ২০২৬ সালের ৭৯তম কান আসর।

উৎসবে অংশ নেওয়ার জন্য এবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৫২ হাজারের বেশি আবেদন জমা পড়ে। এর মধ্যে প্রথম ছয় দিনেই ৩৫ হাজারের বেশি দর্শক ও অংশগ্রহণকারী কানে এসে পৌঁছেছেন। প্যালিস দে ফেস্টিভ্যালের পাঁচটি প্রধান স্ক্রিনিং হল এবং সিনেউমের চারটি থিয়েটারে উদ্বোধনী দিন থেকেই প্রায় প্রতিটি প্রদর্শনী ছিল হাউসফুল।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রথম ছয় দিনে প্রদর্শিত ১২৪টি চলচ্চিত্রের স্ক্রিনিংয়ে ১ লাখ ২ হাজারের বেশি দর্শক টিকিট কেটেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। উৎসবজুড়ে টিকিটের চাহিদা এতটাই বেড়েছে যে বেশ কয়েকটি বহুল আলোচিত চলচ্চিত্রের প্রদর্শনীর টিকিট আগেভাগেই শেষ হয়ে যাচ্ছে।

শুধু প্রেক্ষাগৃহেই নয়, ডিজিটাল ও টেলিভিশন সম্প্রচারেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। ফ্রান্সের টেলিভিশন চ্যানেল ‘ফ্রান্স ২’-এ সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠানটি প্রায় ১ দশমিক ৭৫ মিলিয়ন দর্শক উপভোগ করেছেন। একইসঙ্গে উদ্বোধনী চলচ্চিত্র দ্য ইলেকট্রিক কিস ফ্রান্সের ৯৮০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হলে সেখানে ৫২ হাজারের বেশি দর্শকের উপস্থিতি দেখা যায়।

বিশ্বের বৃহত্তম এই চলচ্চিত্র বাজারে অংশ নিতে ১৪ হাজারের বেশি প্রযোজক, পরিবেশক, ক্রেতা ও সেলস এজেন্ট কানে এসেছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৪ শতাংশ বেশি। বিশেষ করে ৬০ শতাংশ ফিল্ম রিবেট ঘোষণার পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়ার প্যাভিলিয়নগুলোতে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রথম ছয় দিনেই একাধিক হাই-প্রোফাইল সিনেমার প্রি-সেল চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

এদিকে উৎসবের সর্বোচ্চ আজীবন সম্মাননা অনারারি পাম দর পাচ্ছেন নির্মাতা পিটার জ্যাকসন ও হলিউড তারকা জন ট্রাভোল্টাকে। একই সম্মাননায় ভূষিত হচ্ছেন কিংবদন্তি গায়িকা ও অভিনেত্রী বারবারা স্ট্রাইস্যান্ড। তবে হাঁটুর চোটের কারণে চিকিৎসকের পরামর্শে তিনি এবার কানে উপস্থিত থাকতে পারছেন না।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

ছয় দিনেই দর্শক সমাগম, টিকিট বিক্রিতে নতুন ইতিহাস গড়ল কান

Update Time : 09:10:39 am, Tuesday, 19 May 2026