11:54 pm, Thursday, 25 June 2026

দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত জয়ে নকআউটে মরক্কো

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখলো মরক্কো। হাইতির বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও ৪-২ গোলের ব্যবধানের দুর্দান্ত জয় পেয়েছে আফ্রিকার দেশটি। এই জয়ে বিশ্বকাপের নকআউট নিশ্চিত করেছে আশরাফ হাকিমিরা।

ম্যাচের শুরু থেকেই হাইতির কাউন্টার অ্যাটাকিং ফুটবলের সামনে বেশ কোণঠাসা ছিল মরক্কো। ১০ মিনিটে ড্যুভার্নের পাস থেকে লেনি জোসেফের নিখুঁত ফিনিশিংয়ে লিড নেয় হাইতি। ৩৯ মিনিটে আশরাফ হাকিমি গোল করে মরক্কোকে সমতায় ফেরান।
তবে ম্যাচের ৪৩ মিনিটে ডি-বক্সের অনেক দূর থেকে ইসিদরের এক অবিশ্বাস্য দূরপাল্লার ভলিতে আবারও এগিয়ে যায় হাইতি। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইসমাইল সাইবারির দারুণ গোলে ২-২ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর ম্যাচের ৭৮ মিনিটে বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমির জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ালে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় মরক্কো। এরপর ৮৯ মিনিটে রাহিমির অ্যাসিস্ট থেকে আরেক বদলি ফুটবলার ইয়াসিন ফাঁকা জালে বল ঠেলে দিলে মরক্কোর জয় নিশ্চিত হয়।

এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ বত্রিশের টিকিট কাটলো মরক্কো। অন্যদিকে, ৩-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে সমান পয়েন্ট থাকলেও গোল গড়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড অপেক্ষায় আছে তৃতীয় হয়ে নকআউটে খেলার।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত জয়ে নকআউটে মরক্কো

Update Time : 08:55:21 am, Thursday, 25 June 2026