4:54 am, Sunday, 19 July 2026

শহীদ পরিবারকে কোটি টাকাসহ তিন দফা দাবি এনসিপির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাইয়ের শহীদ পরিবারপ্রতি ১ কোটি টাকা প্রদানসহ তিন দফা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষ্যে এনসিপি ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব দাবি জানানো হয়। এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এসব দাবি জানান।

আরিফুল ইসলাম আদীব বলেন, প্রথমত প্রতিটি শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা প্রদান করে আর্থিক সংস্থাপন ব্যবস্থা করে দেওয়া। দ্বিতীয়ত শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করা। তৃতীয়ত সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটগুলোর আশপাশের চিকিৎসকদের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে ডিটেইলস ডকুমেন্টেশনের উদ্যোগ নিতে হবে।

ঢাকা মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক সম্পাদক নূর খানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকার, জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ বক্তব্য দেন। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্যসচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় কুয়েত

শহীদ পরিবারকে কোটি টাকাসহ তিন দফা দাবি এনসিপির

Update Time : 09:11:37 am, Saturday, 18 July 2026