4:53 am, Sunday, 19 July 2026

হার্ট অ্যাটাকে মৃত্যুঝুঁকি কমাতে যা করতে পারেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বজুড়ে প্রতিদিনই হৃদরোগ ও হার্ট অ্যাটাকের কারণে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। অনেক সময় শরীরে আগে থেকেই কিছু সতর্ক সংকেত দেখা দিলেও তা গুরুত্ব দেওয়া হয় না। ফলে হঠাৎ করেই বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে।

বিশেষজ্ঞদের মতে, হৃদযন্ত্র সুস্থ রাখতে কোনো একক উপায় যথেষ্ট নয়। বরং নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং জীবনধারায় প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি। ভারতের হার্ট ফাউন্ডেশনের বোর্ড সার্টিফায়েড হার্ট সার্জন ডা. জেরেমি লন্ডনের মতে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া দরকার।

ধূমপান সম্পূর্ণ এড়িয়ে চলুন

হৃদযন্ত্রের সুরক্ষায় সবচেয়ে আগে ধূমপানের অভ্যাস ত্যাগ করা প্রয়োজন। সিগারেট, ভ্যাপিং কিংবা অন্য যেকোনো ধরনের ধূমপান হার্টের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এসব থেকে দূরে থাকার ওপর জোর দিয়েছেন তিনি।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন

হৃদরোগের অন্যতম প্রধান কারণ হলো অনিয়ন্ত্রিত কোলেস্টেরল। শরীরে কোলেস্টেরলের মাত্রা সম্পর্কে সচেতন থাকা জরুরি। এ জন্য নিয়মিত পরীক্ষা করে অ্যাপোলিপোপ্রোটিন বি এবং লিপোপ্রোটিন এ-এর মাত্রা জানা যেতে পারে। এসব উপাদানের উচ্চ মাত্রা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে।
নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন

উচ্চ রক্তচাপ হৃদযন্ত্রের জন্য বড় ঝুঁকি তৈরি করে। তাই নিয়মিত রক্তচাপ পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন ডা. জেরেমি। তার মতে, উচ্চ রক্তচাপ রক্তনালির ভেতরের আবরণ ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রয়োজনে ঘরে রক্তচাপ মাপার যন্ত্র রাখা যেতে পারে।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন

খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে অতিরিক্ত চিনি গ্রহণ কমানোর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। রক্তে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখা জরুরি, কারণ অনিয়ন্ত্রিত শর্করা ইনসুলিন রেজিস্ট্যান্সসহ বিভিন্ন সমস্যার কারণ হতে পারে।

ডা. জেরেমির মতে, এসব বিষয় নিয়মিত মেনে চললে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা এবং জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমেই হৃদযন্ত্রকে দীর্ঘদিন সুস্থ রাখা যায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram নাগরিক সংগ্রাম

Nagorik Sangram | নাগরিক সংগ্রাম

পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় কুয়েত

হার্ট অ্যাটাকে মৃত্যুঝুঁকি কমাতে যা করতে পারেন

Update Time : 09:19:58 am, Saturday, 18 July 2026