3:08 am, Friday, 21 August 2026

কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করায় নেতিবাচক বার্তা গেছে: আবু হানিফ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করে দেওয়ায় সারাদেশে জেলাটি সম্পর্কে নেতিবাচক বার্তা গেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। তিনি বলেন, সংস্কৃতির চর্চা বন্ধ না করে তা যাতে শালীন ও সামাজিক পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত।

বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবে স্থানীয় অনলাইন পত্রিকা নিউজনগরের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আবু হানিফ বলেন, গতকাল ১৯ আগস্ট কিশোরগঞ্জে একটি কনসার্ট হওয়ার কথা ছিল। কিন্তু সেটি হতে দেওয়া হয়নি। ঘটনাটি ছোট মনে হলেও এর প্রভাব রয়েছে। পরাজিত শক্তি এটিকে দেশের সাংস্কৃতিক চর্চা বাধাগ্রস্ত হওয়ার উদাহরণ হিসেবে অপপ্রচার করতে পারে।

বাংলাদেশ সম্প্রীতির দেশ; এখানে ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক বিকাশের জন্য সুস্থ সংস্কৃতিচর্চার সুযোগ থাকা জরুরি। তবে সংস্কৃতির নামে কোনো অশালীন কর্মকাণ্ডের সুযোগও নেই। সাংবাদিকতা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ। প্রত্যেক মানুষের রাজনৈতিক চিন্তা থাকতে পারে। কিন্তু সাংবাদিকতা করার সময় ব্যক্তিগত রাজনৈতিক চিন্তার প্রতিফলন যেন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে।

সাংবাদিককে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে। সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক ও নিউজনগরের প্রকাশক জুনায়েদ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শেষ টেস্টে চার পেসার খেলানো হবে, জানালেন সিমন্স

কিশোরগঞ্জে কনসার্ট বন্ধ করায় নেতিবাচক বার্তা গেছে: আবু হানিফ

Update Time : 05:58:41 pm, Thursday, 20 August 2026