মাদারীপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আয়োজিত আঞ্চলিক পুরস্কার বিতরণ, দাবি পরিশোধ ও উন্নয়ন সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদারীপুর এরিয়ার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মো. ছায়েদুর রহমান রিপন হাবিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. কাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবুল কাশেম, জনাব বাহার উদ্দিন মজুমদার এবং কেন্দ্রীয় সমন্বয়কারী ইসলামী তাকাফুল জনাব জি এম হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মাঠকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শিবচর উপজেলা শাখার জিএম ইকবাল হোসেন,ও জোনাল ইনচার্জ হোসনে আরাসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ কাজিম উদ্দিন বলেন আমাদের আস্থার জায়গা হল আমরা সময় মত গ্রাহকদের পাওনা টাকা বুঝিয়ে দেই, তাই আমাদের গ্রাহক সংখ্যা দিন দিন বেড়ে প্রায় এক কোটি মত যুক্ত হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দেশ ও বিদেশ থেকে প্রায় ৪২টি পুরস্কার অর্জন করেছে। এই কৃতিত্ব সবই আপনাদের জন্য সম্ভব হয়েছে।
সভায় কোম্পানির বিভিন্ন কার্যক্রম, গ্রাহকদের দাবি পরিশোধ, বীমা সেবার মানোন্নয়ন এবং ভবিষ্যতে ব্যবসায়িক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সফল কর্মকর্তা ও কর্মীদের মধ্যে আঞ্চলিক পর্যায়ে পুরস্কার বিতরণ করা হয়। কর্মীদের মাঝে ৩০ টি পুরস্কার বিতরণ করা হয় যার মধ্যে ৪টি ফ্রিজ, ১০টি এল ই ডি টিভি ১৬টি ডিনার সেট। শিবচরের এ জি এম মোহাম্মদ ফারুক মিয়া দুটি ফ্রিজ পুরস্কার গ্রহণ করে আলোচনায় আসেন।
অনুষ্ঠানে বক্তারা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সেবার মান আরও উন্নত করার পাশাপাশি গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টি ধরে রাখতে কর্মকর্তা-কর্মীদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
দিনব্যাপী এ অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
























