দীর্ঘদিন রেফ্রিজারেটরের কনডেনসারে কপার বা তামা ছিল অন্যতম প্রধান উপাদান। তবে কম বিদ্যুৎ খরচ, কম রেফ্রিজারেন্ট ব্যবহার, হালকা ওজন এবং কমপ্যাক্ট নকশার চাহিদায় এখন অ্যালুমিনিয়াম, স্টিল ও মাইক্রোচ্যানেল প্রযুক্তির ব্যবহার বাড়ছে।
ফলে কনডেনসার প্রযুক্তিতে ধীরে ধীরে নতুন যুগের সূচনা হচ্ছে।





















