10:05 am, Friday, 6 November 2026

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের ৩ সদস্য আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের অভিযানে রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন বিআরটিএ মিরপুর কার্যালয়ে সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় তাদের আটক করা হয়। পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এপিসি মো. আল মিজান এবং আনসার সদস্য মো. সোহেল রানা, রাকিব মিয়া, রোকনুজ্জামান, শাহীন আলম, মো. মানিক মিয়া ও মো. মতিয়ার অংশ নেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার আটক তিন ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধ অর্থ আদায় প্রতিরোধে আনসারের এ ধরনের দালালবিরোধী অভিযান সেবার পরিবেশ আরও স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনসাধারণের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর: প্রতিমন্ত্রী মীর হেলাল

রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালাল চক্রের ৩ সদস্য আটক

Update Time : 09:26:00 pm, Thursday, 20 August 2026