দিন যতই যাচ্ছে, ততই রক্তাক্ত জনপদে পরিণত হচ্ছে খুলনা। মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হত্যাকাণ্ড, গোলাগুলি, কোপাকুপি ও গণপিটুনির মতো সহিংস ঘটনায় এই শহরের সাধারণ মানুষরা আছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।
গত ৮ দিনে খুন হয়েছেন ৫ জন। এসব হত্যাকাণ্ড সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে।


















