10:28 am, Friday, 6 November 2026

আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সংসদ সদস্যদের ভোটে দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটাভুটিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ১৬৭ ভোটের ব্যবধানে তিনি জয়ী হন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবেন তিনি। এর আগে জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে বলেছেন, ‘আগামী ২১ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ’ গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে এই ভোট অনুষ্ঠিত হয়।

দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোটের ফলাফলে দেখা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। বিভিন্ন কারণে ছয়জন সংসদ সদস্য (এমপি) ভোট দিতে পারেননি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।

এদিকে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭ নম্বর আইন) এর ধারা ১১ অনুসারে নির্বাচনি কর্তা ও নির্বাচন কমিশনারের ঘোষণা মোতাবেক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা- মির্জা রুহুল আমিন, গ্রাম- কালিবাড়ী, ডাকঘর- ঠাকরগাঁও ৫১০০, ঠাকরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকরগাঁওকে রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২ (৬) অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা করা হলো।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর: প্রতিমন্ত্রী মীর হেলাল

আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

Update Time : 09:29:57 am, Friday, 21 August 2026