মাদারীপুরের শিবচরে শাম্পা খাতুন (২৮) নামের এক নারীকে ধর্ষণের পর হত্যা করে তার মরদেহ ঝোপের পাশে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে নিহতের এক বছর বয়সী শিশুপুত্র আবিরকেও আড়িয়াল খাঁ নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করেছেন ফারুক নামের এক ব্যক্তি।
শুক্রবার সকালে তাকে মাদারীপুরের শিবচর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।





















