শিশুদের কল্যাণ নিশ্চিত করা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে রাজধানীর কদমতলীতে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ‘মমতা আলোয় শিশু ফাউন্ডেশন’। শুক্রবার বিকেলে দনিয়ার জামাল মিয়ার মার্কেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উন্নতমানের খাবার এবং নতুন পোশাক বিতরণ করা হয়।
কেবল খাদ্য ও বস্ত্র সহায়তাই নয়, শিশুদের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়াতে তাঁদের চুল কাটা এবং গোসল করানোর বিশেষ ব্যবস্থা করা হয়।





















