6:25 pm, Monday, 24 August 2026

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে আনসার-ভিডিপির মহাপরিচালক নবনিযুক্ত পূর্ণ মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। বৈঠকে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন মন্ত্রী। তিনি দেশের গেটওয়ে হিসেবে পরিচিত বিমানবন্দরগুলোর সার্বিক শৃঙ্খলা, যাত্রী নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় আনসার সদস্যদের নিবেদিত দায়িত্ব পালন অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় মহাপরিচালক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের মোতায়েন ও সমন্বয় সংক্রান্ত প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আলোচনায় জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নে মন্ত্রণালয় ও আনসার-ভিডিপির পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, গত ২১ আগস্ট এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব লাভ করেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

উজানের ঢল ও ভারী বর্ষণে আখাউড়ায় ২৫০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

Update Time : 05:23:07 pm, Monday, 24 August 2026