9:14 pm, Monday, 24 August 2026

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. সাইফুল (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে সীমান্ত পিলার-৫২ সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে ডুইল্যাঝিরি ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সাইফুল নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইনছড়ি এলাকার মো. সাবেরের ছেলে। স্থানীয়রা জানান, সীমান্তের কাঁটাতার পার হয়ে মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ কাটতে যান সাইফুল। এ সময় সেখানে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়দের দাবি, আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণেই এ ঘটনা ঘটেছে। ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইসমাত জাহান ইতু বলেন, এ ঘটনার পর সীমান্ত এলাকায় অহেতুক ঘোরাফেরা না করার জন্য স্থানীয়দের সতর্ক ও নির্দেশনা দেওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের মিয়ানমার অংশে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবরও পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রংপুরে একই পরিবারের চারজনকে শ্বাসরোধে হত্যা, মুখ পচনের কারণ ব্যাখ্যা করলেন চিকিৎসক

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

Update Time : 08:03:30 pm, Monday, 24 August 2026