11:28 pm, Tuesday, 25 August 2026

কয়রায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

খুলনার কয়রায় আনুমানিক ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটিকে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় অবমুক্ত করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের অধীন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির আওতাধীন পাথরখালী ক্লোজার এলাকার আফজাল সানার বাড়ির বাগানের ফেন্সিংয়ে আটকা পড়া অজগরটি উদ্ধার করা হয়।

শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা স্থানীয় সিপিজি ও ভিটিআরটি সদস্যদের সহযোগিতায় সাপটি উদ্ধার করেন। পরে সুন্দরবনের সংরক্ষিত এলাকায় সেটি অবমুক্ত করা হয়। শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানান, বিকেল ৩টার দিকে মোবাইল ফোনে খবর পান পাথরখালী ক্লোজার এলাকায় একটি অজগর সাপ বাগানের ফেন্সিংয়ে আটকা পড়েছে। খবর পেয়ে তিনি বন বিভাগের সদস্য, সিপিজি ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন। তিনি জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য আনুমানিক ১০ ফুট এবং ওজন প্রায় ১১ কেজি। সাপটি সুন্দরবনের সংরক্ষিত এলাকায় নিরাপদে অবমুক্ত করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আইভরি কোস্টে দুর্ঘটনায় নিহত ৬ শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী পালিত

কয়রায় ১০ ফুট লম্বা অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

Update Time : 08:28:37 pm, Monday, 24 August 2026