10:29 am, Saturday, 29 August 2026

ভেনেজুয়েলার তেলের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নজিরবিহীন ঘোষণা দেন। মূলত মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে ওপেকভুক্ত দেশটির ক্ষতিগ্রস্ত জ্বালানি খাত পুনরুজ্জীবিত করা এবং অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম কমাতে নতুন ক্রুড অয়েলের উৎস নিশ্চিত করতেই এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

খবর রয়টার্সের। ট্রাম্প জানান, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের নিয়ন্ত্রণ এখন মার্কিনিদের হাতে। তবে দেশটির সঙ্গে চুক্তির বিস্তারিত বিবরণ প্রকাশ করেননি তিনি। ভেনেজুয়েলার সরকার এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছে, এটি দেশের অর্থনীতি ও রাজস্ব বৃদ্ধিতে ভূমিকা রাখবে। ভেনেজুয়েলার তেল খাতে মার্কিন উপস্থিতি বৃদ্ধিতে এই চুক্তিকে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করলেন আইরিন খান

ভেনেজুয়েলার তেলের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

Update Time : 09:37:12 am, Saturday, 29 August 2026