জামালপুরের সরিষাবাড়ীর যমুনা, সুবর্ণখালী ও ঝিনাই নদীসহ বিভিন্ন নদ-নদীতে বিনোদনের অজুহাতে নৌকায় অসামাজিক কার্যকলাপ এবং মাদক সেবনের মহোৎসব চলছে। সন্ধ্যা নামলেই এসব নদীতে এমন অপকর্ম শুরু হওয়ায় স্থানীয় সচেতন নাগরিক ও সাধারণ মানুষ চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
অভিযোগ রয়েছে, রংবেরঙের আলোকসজ্জায় সজ্জিত নৌকাগুলোতে উঠতি বয়সের যুবকরা মেয়েদের নিয়ে অশালীন নৃত্য ও অশ্লীলতায় লিপ্ত হয় ।













