9:16 am, Thursday, 24 September 2026

কল্যাণ ট্রাস্টের টাকা পেতে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে ৪ শতাংশ হারে কর্তন করা কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে নতুন নির্দেশনা দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। বিভিন্ন ত্রুটির কারণে যারা এখনো এ অর্থ পাননি, তাদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র নির্ধারিত গুগল ফরমে জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত প্রাপ্ত আবেদনগুলোর মধ্যে যারা ইতোমধ্যে এমপিও থেকে ৪ শতাংশ হারে কর্তনকৃত জমার টাকা পেয়েছেন, তাদের অবশিষ্ট প্রাপ্য অর্থ আবেদন জমার তারিখের ক্রমানুযায়ী দ্রুত যাচাই সম্পন্ন করে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে পাঠানো হবে।

এ ছাড়া বিভিন্ন ত্রুটির কারণে যেসব শিক্ষক-কর্মচারী এখনো জমার অর্থ পাননি, তাদের জাতীয় পরিচয়পত্রের কপি এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টের কপি জমা দিতে হবে। এ জন্য নির্ধারিত গুগল ফরমে সঠিক তথ্য পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে আপলোড করার জন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের অনুরোধ করা হয়েছে।

যেসব কাগজপত্র লাগবে কল্যাণ ট্রাস্টের টাকা পেতে ত্রুটির কারণে যেসব শিক্ষক-কর্মচারী এখনো অর্থ পাননি, তাদের— ১. জাতীয় পরিচয়পত্রের কপি ২. বিজ্ঞপ্তির তারিখ থেকে সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টের কপি ৩. নির্ধারিত গুগল ফরমে সঠিক তথ্যসহ জমা দিতে হবে। এদিকে, যারা ইতোমধ্যে ৪ শতাংশ হারে কর্তনকৃত জমার টাকা পেয়েছেন, তাদের অবশিষ্ট প্রাপ্য অর্থও আবেদন জমার তারিখের ক্রমানুযায়ী যাচাই শেষে নিজ নিজ ব্যাংক হিসাবে পাঠানো হবে বলে জানিয়েছে কল্যাণ ট্রাস্ট।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আফতাবনগর-বনশ্রী ফুট ওভারব্রিজ

কল্যাণ ট্রাস্টের টাকা পেতে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

Update Time : 12:34:16 am, Friday, 4 September 2026