11:02 am, Friday, 4 September 2026

শাবনূরকে বিয়ে নিয়ে যা জানিয়েছিলেন সালমান শাহর বাবা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ছিলেন সালমান শাহ ও শাবনূর। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও একসময় তাদের সম্পর্ক নিয়ে বাস্তব জীবনেও নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এমনকি শাবনূরকে বিয়ে করেছেন সালমান শাহ—এমন খবরও প্রকাশিত হয়েছিল কয়েকটি পত্রিকায়।

তৎকালীন সেই গুঞ্জনের বিষয়ে ১৯৯৬ সালের ১৯ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সালমান শাহ। সেখানে তার পাশে ছিলেন বাবা এ কিউ চৌধুরী। মূলত প্রযোজক সমিতির নিষেধাজ্ঞা এবং নিজের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে অবস্থান জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই শাবনূরের সঙ্গে বিয়ের গুঞ্জনের প্রসঙ্গ ওঠে।

সালমান শাহ জানান, কয়েকটি সাপ্তাহিক পত্রিকায় তাকে ও শাবনূরকে নিয়ে বিয়ের গুজব ছড়ানো হচ্ছে। তবে তিনি বিষয়টি সরাসরি অস্বীকার করেন। শাবনূরকে ছোট বোনের মতো জানেন ও স্নেহ করেন বলেও জানান তিনি। পাশাপাশি নিজের বৈবাহিক অবস্থানও স্পষ্ট করে বলেন, তিনি বিবাহিত। ছেলের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে শাবনূরকে ঘিরে ছড়ানো গুঞ্জন নিয়ে কথা বলেন সালমান শাহর বাবা এ কিউ চৌধুরীও।

তিনি বলেন, ‘আমি আমার সন্তানকে জানি। শাবনূরকেও আমি চিনি। সালমান এ কাজ করতেই পারে না। নিশ্চয়ই কেউ ওর বিরুদ্ধে চক্রান্তে নেমেছে। ’ অর্থাৎ, শাবনূরকে বিয়ে করার যে খবর সে সময় ছড়িয়েছিল, সেটিকে পুরোপুরি গুজব ও ষড়যন্ত্র হিসেবে দেখেছিলেন সালমান শাহর বাবা। উল্লেখ্য, ১৯৯৬ সালের এপ্রিল মাসে প্রযোজক সমিতি সালমান শাহকে দুই সপ্তাহের জন্য এফডিসিতে নিষিদ্ধ করেছিল।

‘আগে জানলে টাকা দিয়ে পুরস্কার কিনতাম’—এমন একটি মন্তব্যকে কেন্দ্র করে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে সে সময়ের সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

শাবনূরকে বিয়ে নিয়ে যা জানিয়েছিলেন সালমান শাহর বাবা

Update Time : 08:56:29 am, Friday, 4 September 2026