11:48 pm, Sunday, 8 November 2026

জলঢাকায় এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নীলফামারীর জলঢাকায় ‘মেধার স্বীকৃতি, ভবিষ্যতের প্রেরণা’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের জন্য ‘বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার মাইজালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজালীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম (বাদল)। প্রধান অতিথি ছিলেন কমিটির সহ-সভাপতি মো. সহির উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন কমিটির সেক্রেটারি মো. শফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি দিতেই এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, “শিক্ষাই আলো, মেধাই শক্তি—গড়বে আগামীর উন্নত বাংলাদেশ। ” তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, সততা, নৈতিক মূল্যবোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের আহ্বান জানান। তাদের মতে, প্রাথমিক বৃত্তি কিংবা জিপিএ-৫ অর্জন কেবল একটি মাইলফলক; প্রকৃত লক্ষ্য হওয়া উচিত জ্ঞান, মানবিকতা ও নেতৃত্বের মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখা।

সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, এমন স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। দিনব্যাপী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন আনন্দমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানটি আয়োজন করে পশ্চিম বালাগ্রাম ও দুদিবাড়ী মাইজালীপাড়ার উন্নয়নকামী যুবসমাজ, জলঢাকা, নীলফামারী।

সহযোগিতায় ছিল মাইজালীপাড়া জামাতের সুশীল সমাজ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

৪০ বছরে প্রথমবার লজ্জার রেকর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড

জলঢাকায় এসএসসি উত্তীর্ণ ও বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা

Update Time : 12:27:46 am, Saturday, 5 September 2026