9:49 am, Sunday, 13 September 2026

হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব, সৌদির তেলের পাইপলাইন বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালি দখলে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মাধ্যমে পুরো প্রণালিতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। প্রণালি দখলের জেরে লোহিত সাগর দিয়ে তেল পরিবহনের ইস্ট ওয়েস্ট পাইপলাইন বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এর আগে, হুতিদের দমনে মার্কিন সামরিক হস্তক্ষেপের অনুরোধ করেছিলেন সৌদি যুবরাজ। তবে তা নাকচ করে দেন ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের তরফে এ তথ্য জানানো হয়।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দর মোখা দখলে নিতে গত সপ্তাহে অভিযান শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে কয়েকশ মানুষ নিহত হয়। বাস্তুচ্যুত হয় হাজারো পরিবার। ইয়েমেনের সরকারি বাহিনীর সাথে তীব্র লড়াইয়ের পর বৃহস্পতিবার এই বন্দরের নিয়ন্ত্রণ নেয় ইরানপন্থী এই সশস্ত্র গোষ্ঠী। পরে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালির মাঝে অবস্থিত পেরিম দ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেয় সরকারি বাহিনী। শুক্রবার পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেয় হুতিরা।

এএফপি’র প্রতিবেদন বলছে, পেরিম দ্বীপ দখলের মাধ্যমে বাব আল-মান্দেব প্রণালিতে হুতিদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এরই মধ্যে হুতি যোদ্ধারা বাব আল-মান্দেব উপকূলজুড়ে মোতায়েন রয়েছে এবং সামরিক যানবাহনে ঘুরে বেড়াচ্ছে।

সফল অভিযানের কথা তুলে ধরতে গিয়ে, ৩ সেপ্টেম্বর থেকে ইয়েমেনের ৬ জেলার বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছেন হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। এই সময়ে, সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর ব্যাপক ক্ষতি করার কথাও জানান তিনি। বাব-আল মান্দেব প্রণালি দখল করায় হুতিদের প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার।

বিশ্ব জ্বালানি পরিবহনের ৫ থেকে ১২ শতাংশ সম্পন্ন হয় বাব আল-মান্দেব প্রণালি দিয়ে। ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর বৈশ্বিক জ্বালানি সরবরাহের আরেক গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় তেহরান। এতে বাব আল-মান্দেব প্রণালি নৌচলাচলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠে।

বিশেষজ্ঞরা বলছেন, হুতিরা বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ এই পথ দিয়ে চলাচলের ঝুঁকি আরও বাড়লো। একই সঙ্গে বিশ্ববাজারে বাড়তে পারে জ্বালানির দাম।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিল

হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব, সৌদির তেলের পাইপলাইন বন্ধ

Update Time : 02:13:09 am, Sunday, 13 September 2026