2:35 am, Monday, 9 November 2026

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আ. হালিম মোল্লার ছেলে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়। ভিকটিমের দাদি জানান, আমি গরিব মানুষ।

আমার স্বামী অসুস্থ, মেয়ের মা নেই, বাবা সংসারে অমনোযোগী। তাই মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাই। অভিযুক্ত ওয়াসিকার মোল্লা দীর্ঘ ৬ বছর ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখালের কাজ করতেন। এমন ঘটনা ঘটবে বুঝতেই পারিনি। ভিকটিমের অভিযোগ, অভিযুক্ত তাকে বাজার থেকে আসা-যাওয়ার পথে খাবার ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিল।

সর্বশেষ গতকাল খামারের রাখাল ঘরে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন বলেন, ঘটনাটি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। সোনারগাঁ থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, ঘটনা জেনেছি।

আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

জিডিপির গরমিল খতিয়ে দেখতে ফরেনসিক অডিটের উদ্যোগ

সোনারগাঁয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

Update Time : 12:50:48 am, Monday, 14 September 2026