9:58 am, Monday, 14 September 2026

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি: শতাধিক যাত্রী নিখোঁজ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া জাহাজটি ডুবে গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত জাহাজ থেকে শতাধিক আরোহীকে উদ্ধার করেছে উদ্ধারকারীদল।

রয়টার্সের প্রতিবেদন বলছে, জাভা সাগরে ভাসমান অবস্থায় ১০৩ জনকে উদ্ধার করা হয়। সেইসাথে মিলেছে এক নারীর মরদেহ। এখনও নিখোঁজ ১৪০ জনের সন্ধানে অভিযান চলছে।

প্রায় আড়াইশ আরোহী নিয়ে শনিবার পূর্ব জাভা উপকূল থেকে যাত্রা শুরুর করেছিল ভার্গো ট্রান্সপোর্ট এইট নামের জাহাজটি। রোববার ভোরে কন্ট্রোল রুমের সঙ্গে জাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খারাপ আবহাওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ হওয়ার আগ মুহূর্তে জাহাজটি জাভা সাগরের যে অংশ ছিল সেখানে পাঠানো হয় উদ্ধারকারী দল।

১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ায় আকাশপথের তুলনায় নৌপথে ভ্রমণ অনেক সাশ্রয়ী ও সহজলভ্য। তবে নিরাপত্তা বিধিমালা সবসময় কঠোরভাবে কার্যকর না হওয়ায় দেশটিতে দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি: শতাধিক যাত্রী নিখোঁজ

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি: শতাধিক যাত্রী নিখোঁজ

Update Time : 02:08:40 am, Monday, 14 September 2026