10:04 am, Sunday, 4 October 2026

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় বাল্কহেডচালককে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে অনুমতি ছাড়াই অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক বাল্কহেডচালককে দুই লাখ টাকা অর্থদ- করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার আগানগর ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার মেঘনা নদী তীরবর্তী নবাব ব্রিকফিল্ড-সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক। দ-প্রাপ্ত বাল্কহেডচালকের নাম সুমন মিয়া (৩৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশ্বর গ্রামের জিন্নত আলীর ছেলে। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে মাটি কেটে ইটভাঙাসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এর ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে ছাতিয়ানতলা এলাকার নবাব ব্রিকফিল্ড-সংলগ্ন মেঘনা নদীতে বাল্কহেড দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় অভিযান চালায় প্রশাসন। এ সময় অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালক সুমন মিয়াকে নগদ দুই লাখ টাকা অর্থদ- প্রদান করা হয়। অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা এবং বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ থেকে শুরু হচ্ছে জামায়াতের সপ্তাহব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় বাল্কহেডচালককে জরিমানা

Update Time : 07:30:36 am, Saturday, 3 October 2026