11:27 am, Saturday, 3 October 2026

চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা পশু হাসপাতালের গেট এলাকায় দুর্বৃত্তদের হাত থেকে চা বিক্রেতাকে বাঁচাতে জাকারিয়া খান (১৯) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়।

নিহত জাকারিয়া সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কাটিয়া এলাকায় রুচিরা বেকারীর মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি এ বছর এইসএসসির ফল প্রার্থী ছিলেন।

জাকারিয়ার মামা পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহীন জানান, জাকারিয়া পশু হাসপাতালের গেটে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় চা তাড়াতাড়ি না দেওয়াতে দোকানদারের সঙ্গে অজ্ঞাত ব্যক্তিদের কথা কাটাকাটি হচ্ছিল। পরিস্থিতি উত্তপ্ত দেখে জাকারিয়া মধ্যস্ততা করতে এগিয়ে যান। এসময় অজ্ঞাত এক ব্যক্তি তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

মাসুম বিল্লাহ শাহীন আরও জানান, গুরুতর জখম জাকারিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে জাকারিয়ার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক হারালে বাংলাদেশ, ১০২ রানে অলআউট

চা বিক্রেতাকে বাঁচাতে গিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

Update Time : 10:06:36 am, Saturday, 3 October 2026