4:13 am, Tuesday, 6 October 2026

নান্দাইলে বিপুল পরিমাণ ভুয়া সীল ও জাল সনদসহ দোকান মালিক আটক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের নান্দাইলে বিপুল পরিমাণ ভুয়া সীল, চেয়ারম্যান সনদ ও জাল সার্টিফিকেটসহ মো. বাদল মিয়া নামে এক কম্পিউটার দোকান মালিককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তিনি শেরপুর ইউনিয়ন যুবলীগের নেতা এবং উপজেলা পরিষদের সামনে অবস্থিত ‘মামুন কম্পিউটার’-এর মালিক। সোমবার (৫ অক্টোবর) বিকেলে নান্দাইল উপজেলা পরিষদ সংলগ্ন ওই দোকানে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত।

অভিযানকালে দোকান থেকে ১৯টি ভুয়া সীল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সনদ এবং বিপুল পরিমাণ জাল সার্টিফিকেট জব্দ করা হয়। এ সময় দোকান মালিক বাদল মিয়াকে আটক করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোকানটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাল সনদ ও ভুয়া সীল তৈরির আলামত পাওয়ার পর তাকে আটক করে নান্দাইল মডেল থানায় সোপর্দ করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালিয়াতির সত্যতা পাওয়ায় দোকান মালিককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাহারুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বাউবিতে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের দুই দিনব্যাপী সেমিনার শুরু

নান্দাইলে বিপুল পরিমাণ ভুয়া সীল ও জাল সনদসহ দোকান মালিক আটক

Update Time : 01:01:09 am, Tuesday, 6 October 2026