7:40 am, Wednesday, 7 October 2026

নোয়াখালীর সেনবাগে নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক মিলবে ৭ মিলিয়ন ঘনফুট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নোয়াখালীর সেনবাগ উপজেলায় খনন শেষে নতুন কূপে গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন শেষে এ গ্যাসে সন্ধান মিলে।

মঙ্গলবার বিকেলে গ্যাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত করেছে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বলেন, ‘কূপটিতে এখন ডিএসটি টেস্ট এর কাজ চলছে। ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।’ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রীডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস।

এর আগে গত ২৮ জুলাই কূপটিতে খনন কাজ শুরু করা হয়। বাপেক্স সূত্রে জানা যায়, কূপটিতে ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে ১৫৭৮ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। যার মধ্যে ১৪২০ মিটার থেকে ১৪৬০ মিটার পর্যন্ত জোনে গ্যাসের অস্তিত্ব মিলেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নোয়াখালীর সেনবাগে নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক মিলবে ৭ মিলিয়ন ঘনফুট

Update Time : 06:37:52 am, Wednesday, 7 October 2026