11:57 am, Sunday, 11 October 2026

ঘিওরে ১৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে রবিন টিচিং হোমের সংবর্ধনা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জের ঘিওরে ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ১৭ শিক্ষার্থীর মধ্যে ১৪ জন বৃত্তি পেয়েছে রবিন টিচিং হোম থেকে । তাদের সংবর্ধনা দিতে শনিবার (১০ অক্টোবর) প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত ও প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন । প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ রবিন শেখের সভাপতিত্বে মো. শামছুল আলম হুরমত অনুষ্ঠান সঞ্চালন করেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মফিকুল ইসলাম, ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুমা আল-মামুন এবং উপজেলা যুবদল নেতা মেহেদি হাসান শীতল প্রমুখ। এ সময় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন ।

প্রতিষ্ঠাতা পরিচালক রবিন শেখ জানান, বৃত্তিপ্রাপ্ত ১৪ শিক্ষার্থীর মধ্যে ১০ জন ট্যালেন্টপুলে এবং চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে । ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ টিচিং হোমে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে । অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরি করতে হবে ।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকেসহ অন্যরা

ঘিওরে ১৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে রবিন টিচিং হোমের সংবর্ধনা

Update Time : 11:01:24 am, Sunday, 11 October 2026