12:45 pm, Monday, 2 November 2026

দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর দুমকিতে বিএনপি নেতা মো. খলিলুর রহমানকে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সফিকুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) মামলা দায়েরের পর উপজেলার হাসপাতাল সড়ক এলাকা থেকে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার সকালে উপজেলার তালতলী বাজারে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় খলিলুর রহমান বাদী হয়ে রাকিব হাওলাদার, সফিকুল ইসলাম ইমরানসহ ছয়জনকে আসামি করে দুমকি থানায় মামলা করেন। দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলন অব্যাহত, পুলিশ-শ্রমিক ধাওয়া-পাল্টা ধাওয়া

দুমকিতে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার ১

Update Time : 11:26:41 am, Monday, 2 November 2026